পাকিস্তানে বন্যায় এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিক। শনিবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর ডন অনলাইনের।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র আহমাদ কামাল জানান, বন্যায় অন্তত ২০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যার তীব্রতা কমাতে শনিবার পাকিস্তানের মধ্যাঞ্চলে নদীর বাধ ভেঙ্গে দেন সামরিক বিশেষজ্ঞরা। এতে করে পানিপ্রবাহের গতিপথ পরিবর্তিত হয়ে যায়।

দুর্গত এলাকা থেকে লোকজনকে হেলিকপ্টার ও নৌকায় করে সরিয়ে নিচ্ছেন সেনাবাহিনী ও বেসামরিক উদ্ধারকর্মীরা।

দুর্গত এলাকায় হেলিকপ্টার থেকে খাদ্যদ্রব্যও নিক্ষেপ করা হচ্ছে। সেনাবাহিনীর চিকিৎসক দল রোগীদের সেবা দিচ্ছেন। সূত্র: ডন অনলাইন

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ