চীন ও রাশিয়া যৌথভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ সমুদ্র বন্দর নির্মাণ করবে। রাশিয়ার জাপান সাগরের উপকূলে এ বন্দর নির্মাণ করা হবে। চীনের সরকারি দৈনিক পিপলস ডেইলি অন লাইন এ খবর দিয়েছে। শক্তিশালী এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক ক্রমেই আরো গভীর হচ্ছে তা এ খবরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।
নতুন এ সমুদ্র বন্দর দিয়ে বছরে ৬ কোটি টন মালামাল আনা-নেয়া করা হবে বলে মনে করা হচ্ছে। ফলে এটি ব্রিটেনের ব্যস্ততম নৌ বন্দর ইমমিনঘাম বা ফ্রান্সের লে হাভারের পর্যায়ে পড়বে বলে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে।
নতুন এ বন্দরটি রাশিয়ার দূরপ্রাচ্যে নির্মিত হবে এবং চীনের সীমান্ত থেকে এটির দূরত্ব হবে মাত্র ১৮ কিলোমিটার। এ স্থানটি উত্তর কোরিয়ারও বেশ কাছেই অবস্থিত। মে মাসে সাংহাইতে এ বন্দর নির্মাণ সংক্রান্ত চুক্তি করেছে চীন ও রাশিয়া। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





