পাকিস্তানের পেশোয়ারে এগ্রিকালচার ট্রেইনিং ইন্সটিটিউটের আবাসিক হলটি নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসী হামলায় এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীসহ ১৩ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭জন।
তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে বোরকা পরিহিত সন্দেহভাজন হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে হোস্টেল ভবনে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। জিম্মিদের উদ্ধারে শুরু হয় নিরাপত্তা বাহিনীর অভিযান।
হেলিকপ্টার টহলের মাধ্যমে পুরো এলাকার ওপর নজর রাখে সেনাবাহিনী। এসময় অন্তত ৩ জন বন্দুকধারী ভোরের দিকে ধারাবাহিক গুলি চালিয়ে পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকে পড়ে। ১ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীরা নিহত হয়।
এমবি





