সিরিয়ার একটি হাসপাতালে গ্যাস বিস্ফোরণে শিশু, নার্স ও মহিলাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কিছু লোক আহত হয়েছে।

রোববার উত্তর সিরিয়ার হাসাক প্রদেশের কুর্দিস শহরে মাইসালন নামে একটি হাসপাতালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন কর্মী জানান, আমরা শুধুমাত্র জাতিসংঘ ঘোষিত শিশুদের টিকাদান কর্মসূচির প্রচারণা শুরু করেছিলাম। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত্যুর সংখ্যা ৫০ জনে দাঁড়াতে পারে। এদের মধ্যে শিশু, নার্স ও মহিলা রয়েছে। আমরা ১৮টি অগ্নিদগ্ধ দেহ পেয়েছি। এগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তাদের দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি পুড়া ক্ষেত্র বলেও জানায়।

সিরিয়ায় অবস্থিত ইংল্যান্ড ভিত্তিক অভজারবেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন বলছে, ১২ জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে। তবে তাদের নিকট এখনো ফাইনাল রিপোর্ট আসেনি।

সংগঠনটি আরো বলছে, অগ্নিদগ্ধদের মধ্যে অধিকাংশের অবস্থাই খুব খারাপ। তারা চরম যন্ত্রণা ভোগ করছে। তবে এই বিস্ফোরণের পেছনের কারণ এখনো চিহ্নিত হয়নি। সূত্র : আল জাজিরা

এআর