ইরানের সীমান্ত থেকে ‘জঙ্গি দলের’ হামলায় চার পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই দাবি করেছে। যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমের প্রদেশ বালুচিস্তানে কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানায় এপি। পাকিস্তানের আফগানিস্তান এবং ইরানের সঙ্গে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত এটি।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরণের ঘটনা প্রতিরোধে তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
সেনাবাহিনী থেকে নিহত চার সেনাসদস্যের নাম-পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাদের একজন ল্যান্স-কর্পোরাল, একজন কর্পোরাল এবং দুইজন চুক্তিভিত্তিক রক্ষী।
এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান–ইরান সীমান্তে বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় সন্ত্রাসী হামলায় চারজন নিরাপত্তাকর্মী নিহত হন। সে সময়ও শাহবাজ শরীফ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন।
এবিএস





