দক্ষিণ এশিয়ার তিন দেশ আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৫০ জনেরও বেশি লোকের হতাহতে খবর পাওয়া গেছে। এর মধ্যে পাকিস্তানে ১৮৬ জন এবং আফগানিস্তানে ৪০ জন মানুষ মারা গেছে বলে জানাগেছে।
আফগানিস্তানের কাবুল এবং ভারতের নয়াদিল্লিতে সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি সংশোধন করে ৭ দশমিক ৫ মাত্রা ছিল বলে জানায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা, কোহাত ও মালকান্দে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্বকাল ছিল ৪০ সেকেন্ড। তবে ৪০ মিনিট পরে এসব স্থানে আবারও ভূকম্পন অনুভূত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখন্ড ও রাজস্থানে কম্পন অনুভূত হয়েছে। সব এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানা যায়নি।

ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল হিন্দু কুশ পার্বত্যাঞ্চলে।
ভূমিকম্পে পাকিস্তানের যেসব অঞ্চলে নিহত হয়েছে, তার মধ্যে সোয়াতে ছয়জন, বাজাউরে চারজন। ভবন ধসে পড়ায় এসব লোকের মৃত্যু হয়েছে। ডন অনলাইনের সবশেষ খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
এ ছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট সৃষ্টি হয়।
অন্যদিকে শক্তিশালী এই ভূমিকম্পে প্রাণহানি ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এআই





