গত রবিবার আফগানিস্তানের কাবুলে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের একজন আমেরিকান এবং একজন অস্ট্রেলিয়ান অধ্যাপককে অপহরণ করা হয়েছে। তাদেরকে অপহরণ করার একদিন পর এই খবরটি প্রকাশিত হয়।

ঘটনাটি ইউনিভার্সিটির চত্ত্বরের কাছাকাছি ঘটে বলে জানায় কাবুলের পুলিশ প্রধান আবদেল রহমান রাহিমী। যদিও রাহিমী নিশ্চিত
করে বলতে পারে নি, যে দুই অধ্যাপককে অপহরণ করা হয় তাদের জাতিয়তা কি তাছাড়া তারা কি ইউনিভার্সিটির অধ্যাপক নাকি ভিজিটিং মেম্বার ছিল।

দুজন অধ্যাপককেই বন্দুকের মুখে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের সামনে থেকে অপহরণ করা হয়। অপহরণের পর এখন পর্যন্ত তাদের মুক্তিপণ চেয়েও কোন প্রকার দাবি কেউ করেনি।

জেড