পাকিস্তানে মসজিদ ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের শহর লাহোরে এ ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
গালফ নিউজ জানায়, আসরের নামাজের সময় মসজিদটির ছাদ ভেঙে পড়ে। ওই সময় সেখানে ৩০ জন মুসল্লি ছিলেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে কমপক্ষে ১২টি মৃতদেহ টেনে বের করা হয়েছে। এখনও অজ্ঞাত অনেকে চাপা পড়ে আছেন।
উদ্ধারকারী কর্মকর্তা জাম সাজ্জাদ বার্তা সংস্থা এএফপিকে জানান, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মসজিদের রাস্তাটি সরু হওয়ায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। স্থানীয়রা উদ্ধারকাজে সাহায্য করছেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





