ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার শ্রীলংকার জাফনা পৌঁছেছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি তামিল অধুষ্যিত উত্তরাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত এ এলাকায় গেলেন।

মোদি হেলিকপ্টারে করে জাফনায় যান। এর একদিন আগে তিনি এ অঞ্চলকে অসামরিকীকরণ ও তামিলদের আরো স্বায়ত্ত্বশাসন দেয়ার জন্য শ্রীলংকা সরকারকে আহবান জানান।

মোদি শুক্রবার শ্রীলংকায় তার প্রথম সরকারি সফর শুরু করেন। এর মাধ্যমে ভারতের কোন প্রধানমন্ত্রী গত তিন দশকের মধ্যে প্রথম শ্রীলংকা সফর করছেন। এতে শ্রীলংকার ওপর ভারতের প্রভাব পুনরায় নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। এতদিন এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রের ওপর চীনের প্রভাব ছিল।

শ্রীলংকার নতুন প্রেসিডেন্টের ভারত সফর ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সঙ্গে নয়াদিল্লীর সম্পর্কের অচলাবস্থা নিরসনের ইঙ্গিত দেয়ার কয়েক সপ্তাহের মধ্যে মোদি শ্রীলংকায় এ সফর করছেন।

এমএ