ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনী এলাকা থেকে হামাসের রকেট ছোঁড়ার জবাবে শনিবার হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, হামাসের ছোঁড়া রকেট ইসরাইলী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়।

জেনিনে শুক্রবার ইসরাইলি অভিযানে তিন ফিলিস্তিনী নিহত ও ১২ জন আহত হওয়ার পর গাজা থেকে রকেট হামলা চালানো হয়। তথ্যসূত্র : বাসস।

এবিএস