সিরিয়াতে সরকারি বাহিনীর এক রকেট হামলায় অন্তত ২৫ জন স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার আলেপ্পোর নিকটবর্তী একটি স্কুলে রকেটটি আঘাত হানলে তারা নিহত হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
সিরিয়ার বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান রেভ্যুলুশন জেনারেল কমিশন (এসআরজিসি) জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর নিকটবর্তী আইন জালুত স্কুলে রকেট হামলা চালায়।
রকেট হামলায় অনেক ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। হামলার সময় স্কুলটিতে ফটো প্রদর্শনী চলছিল বলে জানা গেছে।
স্কুলের ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চলছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলটি আল শুক্কারি এলাকার নিকেট অবস্থিত। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]