থাইল্যান্ডের সরকারপন্থী ‘লাল শার্ট’রা শনিবার ব্যাংককে সমাবেশ শুরু করেছে। প্রধানমন্ত্রী অপসারিত হওয়ার পর ক্ষমতায় অনির্বাচিত সরকার বসাতে বিরোধী দলের বিক্ষোভকারীদের মোকাবেলায় তারা এ সমাবেশ শুরু করে।
থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ম বহির্ভূতভাবে বদলি করায় এ সপ্তাহে দেশের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও নয়জন মন্ত্রীকে অপসারণের নির্দেশ দেয়ায় থাইল্যান্ডের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়ে উঠেছে।
সরকারি কর্মকর্তারা জানান, শনিবার ব্যাংককের উপকণ্ঠে সরকারপন্থীদের সমাবেশকে কেন্দ্র করে ৩ হাজার পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
সেখানে এ সমাবেশের প্রাক্কালে সিনিয়র লাল শার্ট কোয়ানচাই প্রিপানা এএফপিকে বলেন, ‘আমরা বিরোধী দলের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।’
তিনি আরো বলেন,‘আমরা সহিংস কোন কার্যকলাপ চালাবো না। তবে আমরা গণতন্ত্রের জন্য লড়াইয়ে জনগণের শক্তি প্রয়োগ করবো ।’
লাল শার্টরা জানান, থাইল্যান্ডের বর্তমান প্রশাসনকে রক্ষায় যতদিন প্রয়োজন ততদিন তারা এ সমাবেশ চালিয়ে যাবে।
এদিকে থাইল্যান্ডে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে সরকারের অবশিষ্ট অংশকে উৎখাতের চেষ্টায় বিরোধী দলের বিক্ষোভকারীরা তাদের আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হয়েছে। হতাহতদের বেশীর ভাগই বিরোধী দলের সমর্থক।সূত্র: এএফপি।
[b]ঢাকা, ১০ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]
থাইল্যান্ডে সরকার সমর্থক ‘লাল শার্ট’দের সমাবেশ শুরু
থাইল্যান্ডের সরকারপন্থী ‘লাল শার্ট’রা শনিবার ব্যাংককে সমাবেশ শুরু করেছে। প্রধানমন্ত্রী অপসারিত হওয়ার পর ক্ষমতায় অনির্বাচিত সরকার বসাতে
২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনটির ভেতরের ফটক এবং মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন।
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সদর-১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়।
লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি
ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনটির কার্যালয়ের আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।















