বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির বিরুদ্ধে আসামে চলছে ১০ ঘন্টার বনধ। আসাম গণ পরিষদের ডাকে সকাল ৬ টা থেকে চলছে এ বনধ। অসম গণ পরিষদ এ চুক্তি করার জন্য ক্ষমতাসীন বিজেপি সরকার ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে।

তারা বলেছে, এর মাধ্যমে বিজেপি ও কেন্দ্রীয় সরকার বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। ওই দলের সাধারণ সম্পাদক কমলাকান্ত কালিতা এক বিবৃতিতে বলেছেন, এ চুক্তির মাধ্যমে আসাম রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছে বিজেপি।

অন্যদিকে চুক্তি থেকে আসামকে বাদ রাখার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আমাসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এ কারণে রাজ্য বিজেপি তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে তার কুশপুত্তলিকা দাহ করেছে।

উল্লেখ্য, শেষ মুহূর্তে কেন্দ্রীয় সরকার আসামের বিজেপি নেতৃবৃন্দ ও মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর সঙ্গে আলোচনা করে চুক্তিতে আসামকে অন্তর্ভুক্ত করে। তারপরই তা রাজ্যসভায় তোলা হয় বুধবার। সেখানে সর্বসম্মতিতে ওই বিল পাশ হয়। এর ফলে এ চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়।

এএইচ