পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সন্ত্রাসী ড্রোন হামলা কমিয়ে কিংবা বন্ধ করে দিচ্ছে। ২০০৪ সালে ড্রোন হামলা শুরুর পর পাকিস্তানে যেখানে অন্তত ৩০০ বার ড্রোন হামলা চালানো হয়েছে সেখানে গত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত একবারও এ হামলা হয়নি। বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলেছে- শক্ত শাসন ব্যবস্থা, কূটনৈতিক স্পর্শকাতরতা এবং কথিত আল-কায়েদার ঝুঁকির ধরন পরিবর্তনের কারণে ড্রোন হামলা কমানো হয়েছে। তবে, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ এবং হোয়াইট হাউজ। এক্সপ্রেস ট্রিবিউন আরো বলেছে, যেখানে আগে প্রতি সপ্তাহে গড়ে দুই বার ড্রোন হামলা হতো সেখানে ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত একটি হামলাও হয়নি। মার্কিন সাংবাদিক পিটার বারগেনের বরাত দিয়ে এপি বলেছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে- পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার কর্মসূচি বন্ধ করা হয়েছে। এ সাংবাদিক নিউ আমেরিকান ফাউন্ডেশনের হয়ে মার্কিন ড্রোন হামলার বিষয়টি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে গবেষণা করে আসছেন। গত ২৮ মে আমেরিকার সামরিক একাডেমিতে বক্তৃতা করার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসী হামলার ঝুঁকি সম্বলিত ইয়েমেন ও সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলা অব্যাহত থাকবে তবে তিনি পাকিস্তানের কথা বলেননি। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করেছে আমেরিকা: রিপোর্ট
পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সন্ত্রাসী ড্রোন হামলা কমিয়ে কিংবা বন্ধ করে দিচ্ছে। ২০০৪ সালে ড্রোন হামলা শুরুর পর পাকিস্তানে যেখানে অন্তত ৩০০ বার ড্রোন হামলা চালানো হয়েছে সেখানে গত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত একবারও এ হামলা হয়নি।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















