রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
নাইপিদো সফরে গিয়ে রোববার তিনি স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত করায়, দেশটিতে গ্রেফতার থাকা রয়টার্সের দুই সাংবাদিককে দ্রুত মুক্তি দেয়ারও আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি, অনুপ্রবেশকারীদের নিরাপদে মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে জোর দেন বরিস জনসন।
এসএম





