ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু। রোববার তিনি বলেছেন, তেল আবিবের সরকার ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

আবরুদ্ধ গাজার উপর ইসরাইলের হামলাকে 'ধ্বংসলীলা' হিসেবে আখ্যায়িত করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। এছাড়া, দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধকে তিনি অসম যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছেন।

নিকোলাস মাদুরুর ভাষায়, " উভয় পক্ষকে সমান মনে করে নৈরাশ্যবাদী প্রচারাভিযানের মাধ্যমে নিন্দা করার যে চেষ্টা চলছে, ভেনিজুয়েলা সেটা প্রত্যাখান করে। এটা স্পষ্ট, আপনি দখলকৃত এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনের সাথে দখলদার রাষ্ট্র ইসরাইলের তুলনা করতে পারেন না। ইসরাইল সামরিক শ্রেষ্ঠত্বের অধিকারী এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না।"

গাজায় ইসরাইল যে নৃশংস হামলা ও গণহত্যা চালাচ্ছে, সেটার নিন্দা জানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জরুরি সভা ডাকার আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। সূত্র: প্রেস টিভি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই


ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই