[b]টোকিও:[/b] জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার এক ইস্পাত কারখানা ভষ্মিভূত হয়েছে।
এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি উল্লেখ করে নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল কর্পোরেশনের এক নারী মুখপাত্র জানান,আইটি এলাকার তোকাইয়ে অবস্থিত কোম্পানির নাগোয়া ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো বলেন,"আমরা অগ্নিকাণ্ডে কি কি পুড়ে গেছে এবং এর কারণ জানার চেষ্টা করছি।"
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিজি প্রেস জানান,কারখানার ভেতরে রাখা কোক কয়লা (পোড়া কয়লা) থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে কারখানার চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে। এ সময় কারখানায় প্রায় তিন হাজার কর্মী ইস্পাতের শিট ও পাইপ তৈরির কাজ করছিলেন।
৯ জানুয়ারি জাপানের মধ্যাঞ্চলীয় ইয়োকাইচির মিৎসুবিশি ম্যাটালিয়ালের একটি রাসায়নিক কারখানায় এক বিস্ফোরণে অন্তত ৯ জনের প্রাণহানির পর সর্বশেষ এ দুর্ঘটনাটি ঘটল। সূত্র: এএফপি
আন্তর্জাতিক
জাপানে আগুনে পুড়ে গেল ইস্পাত কারখানা
টোকিও: জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার এক ইস্পাত কারখানা ভষ্মিভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি উল্লেখ করে নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল কর্পোরেশনের এক নারী মুখপাত্র জানান,আইটি এলাকার তোকাইয়ে অবস্থিত কোম্পানির নাগোয়া ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।





