মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ সাগর থেকে তুলে আনার জন্য একটি চীনা জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচটি বিমান থেকে তোলা ছবিতে নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ দেখা যাওয়ার পর সেখানে জাহাজটি পৌঁছাল।
স্যাটেলাইট থেকে তোলা ছবির জের ধরে গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরের যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল বর্তমান স্থানটি সেখান থেকে প্রায় ১,১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শুক্রবার সেখানে আয়তাকার সাদা একাধিক বস্তু দেখতে পাওয়া যায়। কিন্তু দিনের আলো নিভে যাওয়ার কারণে আজকের জন্য অনুসন্ধান কাজ মুলতবি রাখা হয়। আজ শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চীনা টহল জাহাজ হাইক্সান-০১ তল্লাশি শুরু করে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহীবাহী বেইজিংগামী বিমানটি নিখোঁজ হয়ে যায়।
শনিবার নিউজিল্যান্ড বিমান বাহিনীর একটি ওরিওন বিমান প্রথম সাগরে কয়েকটি সাদা রঙের বস্তুর খোঁজ পায়। এরপর অস্ট্রেলিয়ার একটি বিমান একই এলাকায় দুটি ধুসর রঙের আয়তাকার বস্তু দেখতে পায়। অস্ট্রেলিয়ার মেরিটাইম সেইফটি অথোরিটি (এএমএসএ) বলেছে, এরপর আরো তিনটি বিমান একাই এলাকায় এসব বস্তু দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এর আগে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সরকার রাডার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশির নতুন স্থানটি চিহ্নিত করে। ওই দুই সরকার ঘোষণা করে, নিখোঁজ হওয়ার পর বিমানটি ধারণার চেয়ে বেশি গতিতে যাচ্ছিল। এর ফলে এটি অনেক বেশি জ্বালানি খরচ করে এবং দ্রুত জ্বালানী ফুরিয়ে যাওয়ার কারণে আগের ধারণার চেয়ে কম দূরত্বে এটি বিধ্বস্ত হয়েছে বলে এখন মনে করা হচ্ছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
বিমানের অনুসন্ধানে জাহাজ পাঠালো চীন
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ সাগর থেকে তুলে আনার জন্য একটি চীনা জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচটি বিমান থেকে তোলা ছবিতে নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ দেখা যাওয়ার পর সেখানে জাহাজটি পৌঁছাল।
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















