ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনযুক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে দেশটির সংসদ অধিবেশন চলাকালে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ক্ষমতাসীনদের জোটে ভাঙন ধরায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আর্সেনি সংসদকে বলেছেন- "সংসদীয় জোটে ভাঙনের ফলে সরকারি পদক্ষেপগুলো বাস্তবায়নে বাধার সৃষ্টি হওয়ায় আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি।"
সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতাসীন আওয়ার ইউক্রেন-পিপল’স দলের নেতৃত্বাধীন জোটের ওপর থেকে ন্যাশনালিস্ট এসবোদা পার্টি ও বক্সার ভ্লাদিমির ক্লিৎশো’র নেতৃত্বাধীন আডার মুভমেন্ট সমর্থন উঠিয়ে নেয়। এর ফলে সংসদে কোনো আইনই পাস করতে পারছিল না ইউক্রেন-পিপল’স জোট। সূত্র: বিবিসি
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





