রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মিলানে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান অস্থিতিশীলতাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়। খবর এএফপি’র।
মিলানের একটি ভবনে এই প্রাতঃরাশ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বৈঠকে শান্তি চুক্তি ও অস্ত্রবিরতি বাস্তবায়নের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দেয়। গত মাসে কিয়েভ ও রুশপন্থী বিদ্রোহীরা এই শান্তি চুক্তিতে সম্মত হয়।
এসএমএ





