শনাক্ত হওয়া পাঁচজন হলেন—কুষ্টিয়ার শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী এবং সাভারের আমিনবাজারের আহমেদ বাবু।

পুলিশ জানিয়েছে, নিহত তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত ও তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া-মোহিনী মিল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্তের তথ্য পুলিশ ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।

ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য ও গতিবিধির রেকর্ড সংরক্ষণ করে এফআরআরও।

এস