ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ বছরে ৫০ দিনের যুদ্ধের পরে শুক্রবারই প্রথম বিমান হামলা চালায় ইসরাইল।
ইসরাইলি পুলিশ বরছে শুক্রবার দিনের শুরুতে ইসরাইলের এসকোল নামক জায়গায় খালি মাঠে একটি রকেট বিস্ফোরণ ঘটে। তবে এতে কেই হতাহত হয়নি।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, এজন্য হামাস দায়ী, তাই এই বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলের এসকোল এ খালি মাঠে বিস্ফোরিত রকেট এর ছবি।
তবে গাজার সাস্থ্য মন্বত্রনালয়ের মূখপাত্র বলেছেন, এই হামলা করার কোনো কারন ছিলো না।
ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে- গতরাতে গাজার খান ইউনুস শহরের একটি এলাকায় বোমা বর্ষণ করে ইসরাইল। এ হামলার পর গাজা থেকে কোনো জবাব দেয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
হামাস ও জিহাদ আন্দোলন বলে রেখেছে- ইসরাইল নতুন করে কোনো রকমের হামলা চালালে তার জবাব হবে ভয়াবহ। সম্প্রতি হামাস নোতারা আরো বলেছেন, হামাসের হাতেই ইসরাইলের ধ্বংস হবে।
গত আগস্ট মাসে মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিন ও ইসরাইলের সমঝোতার পর ৫০ দিনের ওই আগ্রাসন বন্ধ করে ইসরাইল।
তবে যেসব শর্তের ভিত্তিতে গাজা আগ্রাসন বন্ধ হয়েছিল তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এছাড়া, ইসরাইল-ফিলিস্তিন পূর্ণাঙ্গ আলোচনাও হয়নি। যার কারণে গাজার পুনর্গঠন কাজ বন্ধ রয়েছে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়নি ইসরাইল।সূত্র: আল জাজিরা, রেডিও তেহরান
ইআর





