চীনে রাসায়নিক পদার্থবাহী দু’টি লরি বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে। বিস্ফোরণের পর নিখোঁজ রয়েছে আরো নয় জন। চীনের সরকারি সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের জিনচেং টানেলে বিপদজনক রাসায়নিকবাহী দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর একটিতে ছিল মিথানল। মিথানলবাহী লরি থেকেই আগুনের সূত্রপাত হয়।
চীনে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দুই লাখের বেশি মানুষ নিহত হয়। যান চলাচল বিষয়ক নীতিমালা অমান্য করার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]