শ্রীলঙ্কায় বন্যায় ও ভূমিধ্বসে অন্তত ৯১ জন নিহত হয়েছে । এখনও নিখোঁজ রয়েছে প্রায় শতাধিকের মতো।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায় অধিক মাত্রায় বৃষ্টি ও বন্যা হওয়ার কারণে প্রায় ৫ টি জায়গায় ভূমিধ্বস হয়।

বিশেষ করে পাহাড়ী এলাকা বা অঞ্চলগুলোতে বেশি ক্ষয়ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে। উদ্ধার কর্মীরা হেলিকপ্টার ও প্রয়োজনীয় সামগ্রি নিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেবর্দনা জানান, আগামী কয়েকদিনেও আবহাওয়া প্রতিকূল থাকবে। নদীর আশপাশ ও ভূমিধসপ্রবণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা উদ্ধারকর্মী ও দ্রাতব্য প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন স্থানে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেশটির নৌ-বাহিনীর একশ নাবিক ও অন্তত ২০টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিমানবাহিনী তাদের হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ বিতরণে সাহায্য করছে। মৌসুমী বায়ু প্রবাহের সময় ভারত মহাসাগরীয় উষ্ণমণ্ডলীয় এলাকায় ভূমিধসের ঘটনা নিত্যনৈমিত্তিক।
জেড