একের পর এক চমক দেখিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে নেমে গেলেন। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেট থেকে তিনি ভারতকে পরিষ্কার করার এ মিশনে নামলেন। প্রতি সপ্তাহে দুই ঘণ্টা করে ঝাড়ু দিবেন মোদী।
পাঁচ বছর মেয়াদি এই অভিযানে মোদিকে প্রতি বছর ১০০ ঘণ্টা ঝাড়ু হাতে দেখা যাবে।
অভিযান শুরুর আগে এক ভাষণে মোদি যেমন বলেছেন, ‘প্রতি সপ্তাহে আমি দু’ঘণ্টা করে ঝাড়ু দেব।’
মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মদিনে ২ অক্টোবর ‘স্বচ্ছ ভারত’ অভিযানের উদ্বোধন করেন মোদী। এ দিন নয়াদিল্লীতে ইন্ডিয়াগেটের সামনে হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা গেছে মোদিকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই অভিযানে অংশ নেন ৩০ লাখ সরকারি কর্মচারী। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন ভারতের চলচ্চিত্র তারকারাও।
এই অভিযানকে রাজনৈতিক অভিযান হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন মোদি। বলেছেন, ‘এটা রাজনীতির বাইরে। রাজনীতি নয়, দেশপ্রেম থেকেই আমি উদ্বুদ্ধ হয়েছি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করার কোনো প্রশ্নই আসে না। একথা আমি স্বচ্ছ হৃদয়েই বলছি।’
মোদি আরও বলেন, ‘যদি এই অভিযানকে আমরা রাজনীতির ব্রাশ দিয়ে পেইন্ট করি, তাহলে ভারতমাতারই ক্ষতি করা হবে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
এসএমএ





