সৌদিআরবে শুক্রবার বার থেকে পবিত্র রমজান শুরু। সৌদিআরবে সুপ্রিমকোর্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।

বৃহস্পতিবার থেকে তারাবি নামাজ ও রাতে সেহেরি খাবে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্য দেশ গুলিতে একই নিয়মে রোজার মাস গণনা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়-সূচি ঘোষণা করা হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে।

দশটির সরকারি মানবসম্পদ ফেডারেল কর্তৃপক্ষ বলছে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।
জেড