"ইউক্রেন নিয়ে রাজনীতি করে উত্তেজনা বৃদ্ধি করলে তা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে" বলে ওয়াশিংটনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।তাই ইউক্রেন নিয়ে রাজনীতি না করার আহবান জানান পুতিন। এ ছাড়া, নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রাশিয়াকে ব্ল্যাকমেইল করা যাবে না বলেও ঘোষণা করেছেন তিনি।

সার্বিয়ার দৈনিক পোলিটিকাকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। পরমাণু শক্তিধর রাশিয়ার সাথে বিবাদে না জড়ানোর জন্যও আহবান জানান তিনি।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আজ (বৃহস্পতিবার) আরো পরে সংক্ষিপ্ত সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট পুতিনের। তার আগে এ সাক্ষাৎকার দেন তিনি।

তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, শান্তি প্রক্রিয়া সংক্রান্ত চুক্তির হওয়ার প্রায় সাথে সাথে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সে সময়ে কি করে ইউক্রেনের উত্তেজনা কমিয়ে আনার বিষয়ে কথা বলবে রাশিয়া?

'পারস্পরিক স্বার্থ' সমতার নীতির ভিত্তিতে ও আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হলে গঠনমূলক সহযোগিতার জন্য রাশিয়া প্রস্তুত আছে বলেও জানান তিনি।

 

ইআর