ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দিল্লীতে এক কর্মশালায় প্রথমবারের মতো নির্বাচিত সংসদদের বডি ল্যাঙ্গুয়েজসহ জনসমক্ষে তাদের আচরণ সম্পর্কে উপদেশ দিয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালার এই রুদ্ধদ্বার অধিবেশনে বক্তৃতাকালে মোদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র আইন প্রণেতাদের তাদের পছন্দের বিষয়ে জ্ঞান বৃদ্ধির এবং পার্লামেন্টে এদের বক্তৃতার সারবত্তার ওপর মনোযোগ নিবন্ধ করার পরামর্শ দেন।
বিজেপি’র এক বিবৃতিতে বলা হয়, ‘মনে রাখবেন, হাউসে এমনকি এর বাইরেও আপনাদের পারফরমেন্স জনগণ পর্যবেক্ষণ করছে।’
বিবৃতিতে মোদির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাদের বিরোধীদল থেকে সরকারি দলে উত্তরণ কেবল অপর দিকে কয়েক ফুট সরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।’
বিবৃতিতে বলা হয়, মোদি নতুন আইন প্রণেতাদের স্মরণ করিয়ে দেন যে, বিগত সাধারণ নির্বাচনে দলের বিপুল বিজয় ‘একটি গ্রুুত্বপূর্ণ উত্তরণ আর আমাদের অবশ্যই এর তাৎপর্য মূল্যায়নের চেষ্টা করতে হবে’।
বিজেপি নেতা জগদীশ মুখি কর্মশালার ভেন্যুর বাইরে সাংবাদিকদের বলেন, মোদি আইনপ্রণেতাদের জনসমক্ষে আচার-আচরণ সংক্রান্ত অনেক বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, আমাদের ভাষা পরিশীলিত হতে হবে।
আইনপ্রণেতাদের অঙ্গভঙ্গি (বডি ল্যাঙ্গুয়েজ) কেমন হওয়ায় উচিত তা নিয়েও তিনি আলোচনা করেন। সূত্র: বিএসএস
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





