সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েন করেছে রাশিয়া।রুশ উচ্চপদস্থ সেনা কমান্ডার এ তথ্য জানিয়েছেন,

‘শত্রুর অবস্থান শনাক্তকরণসহ আরো কিছু বিশেষ দায়িত্ব’ দিয়ে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। এর ফলে এই প্রথম রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ করার জন্য স্থলবাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করা হলো।

সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত রুশ সেনা কমান্ডার কর্নেল জেনারেল আলেক্সান্ডার দিভোরনিকভ বলেন, 'সিরিয়ার ভূখণ্ডে যে আমাদের স্পেশাল অপারেশন্স ফোর্স কাজ করছে সেকথা আমি অস্বীকার করতে চাই না।

রাশিয়ার বিমান হামলার আগে তারা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করছে যাতে দূরবর্তী এলাকাগুলোতে নির্ভুলভাবে হামলা চালানো যায়। এ ছাড়া, অন্য বিশেষ কিছু দায়িত্বও তারা পালন করছে।'

 

এসএম