ইরাকের রাজধানী বাগদাদের শিয়া প্রধান এলাকাগুলোতে বুধবার ৯টি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৭০ জনের বেশি লোক আহত হয়েছে।
এএফপির এক খবরে বলা হয়, বাগদাদের ছয়টি এলাকায় ৭টি গাড়িবোমা ও রাস্তার পাশে পেতে রাখা ২টি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৭০ জনের বেশি লোক আহত হয়।
ইরাকে সহিংসতায় গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১,৭৯০ জন নিহত হয়েছে।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]