চীনে আবারও কয়লাখনি ধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এ ছাড়াও খনির মধ্যে আটকে আছেন আরো ৭ জন।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার রাত ৯ টায় ডেংফেং ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

উল্লেখ্য, চীনে কয়লাখনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ঘনঘন দুর্ঘটনা ঘটে। গত মাসেও কয়লা খনি ধসে মারা গেছেন বেশ কয়েকজন।

এমবি