বিদ্রোহীদের হামলায় সিরিয়ার বিমানবাহিনীর প্রধান নিহত হয়েছেন। সরকারি এক বিবৃতির বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে বিবিসি। তবে, তিনি শনিবার নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়েছে। জানা গেছে, রাজধানী দামেস্কের নিকটবর্তী এক বিমান ঘাঁটিতে বিদ্রোহীরা হামলা চালায়। এ সময় বিমানবাহিনী প্রধান জেনারেল হুসেইন ইশহাক ঘাঁটিতেই ছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে জেনারেল ইশহাক নিহত হন। তিন বছরের গৃহযুদ্ধে নিহত হওয়া শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে জেনারেল ইশহাক অন্যতম। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-ও জেনারেল ইশহাকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি [b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]