চীনজুড়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির ইংরেজিভাষী ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসি গ্লোবাল নিউজ ডিরেক্টর পিটার হরোকস ‍জানান, ইচ্ছাকৃতভাবে বিবিসির ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, বিবিসি এ ব্যাপারে কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করছে বলেও জানান তিনি।

অন্য সংবাদ মাধ্যমগুলোর সাইটগুলোয় স্বাভাবিকভাবে লগ অন করা গেলেও বিবিসি কেন এ নিষেধাজ্ঞায় পড়ে গেল এ ব্যাপারটি এখনও অস্পষ্ট।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর থেকে চীনে বিবিসির ইংরেজি-ভাষী ওয়েবসাইট সর্বসাধারণের লগ অনের সুযোগ করে দেয়া হয়।

কেএইচ