ইরানে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার হওয়া আরো ৯ বাংলাদেশী যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ইরান থেকে একটি বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হয় এই ৯ ব্যক্তিকে।
তারা হলেন: তমিজ উদ্দিন, রমিজ উদ্দিন, মহসীন, শাহাবুদ্দিন, জিল্লুর রহমান, সোহরাব, সামার উদ্দিন, হালিম ও হৃদয় আলী ।
এর আগে তারা চাকুরির জন্য বাংলাদেশ থেকে ইরানে গিয়ে অপহরণের শিকার হয়। বাংলাদেশ সিআইডি’র কর্মকর্তারা ইরানের বাংলাদেশ দূতাবাস এর সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত এনেছে।
ইরানের পুলিশের সহযোগিতায় বর্তমানে ইরানে আরো প্রায় ৮০ জন বাংলাদেশী প্রতারিত যুবকের সন্ধান পেয়েছে সিআইডি। এই যুবকদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে।এছাড়া বাংলাদেশ থেকে সিআইডি’র একটি প্রতিনিধি দল আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক, ইরান, গ্রীস ও দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর সিনিয়র এএসপি এহতেশামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্রিমিনাল ইনভেস্টিকেশন ডিপার্ডমেন্ট (সিআইডি) যে ৯ জনকে শুক্রবার সকালে দেশে ফিরিয়ে এনেছেন তাদের মধ্যে ৩ জন দালালও রয়েছে।
সিআইডি’র এএসপি ( মিডিয়া ) হুমায়ুন কবির জানান, চলতি মাসে অপহরণের ঘটনায় শুক্রবার সকালে ইরান থেকে দ্বিতীয় পর্যায়ে আরো ৯ জন বাংলাদেশীকে দেশে ফেরত আনা হয়। প্রথম পর্যায়ে ১৭ এপ্রিল ১২জনকে ইরান থেকে দেশে ফেরত আনা হয়েছিল।
হুমায়ুন কবির আরও জানান, সৌদি আরব, ওমান ও দুবাইয়ে বাংলাদেশী বেশ কয়েকটি প্রতারক গ্রুপ রয়েছে। তারা বেশি টাকার প্রলোভন দেখিয়ে বাংলাদেশী শ্রমিকদেরকে পার্শ্ববর্তী ইরান, তুরস্ক ও গ্রীসে পাঠানো কথা বলে কৌশলে অপহরণ করে। এরপর অপহরণকারী দলের সদস্যরা ওই সব ব্যক্তিদের ও তার পরিবারের সদস্যদের কাছে জনপ্রতি ৪/৮ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।
পরবর্তীতে অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপনের টাকা সময় মত পেয়ে ওই শ্রমিককে কৌশলে বাংলাদেশে ফেরত পাঠায়। আর কেউ টাকা না দিলে তার ওপর চালানো হয় নির্যাতন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ফেরত আনা হলো ইরানে অপহৃত ৯ বাংলাদেশীকে
ইরানে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার হওয়া আরো ৯ বাংলাদেশী যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ইরান থেকে একটি বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হয় এই ৯ ব্যক্তিকে।
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।















