এবার অল্পের জন্য বেঁচে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৫২ জন যাত্রী। অবতরণের সময় ভাগ্যের জোরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান।
তিরুবন্তনপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে মলদ্বীপের রাজধানী মালে থেকে আসা এয়ার ইন্ডিয়ার এয়ার বাস-৩২০ দুর্ঘটনার মুখে পড়ে। অবতরণের সময় বিমানের 'রেয়ার টায়ার'ফেটে যায়।
তবে বিমান চালকের তৎপরতায় বিমানের মধ্যে থাকা ১৫২ জন যাত্রী ও কর্মীরা সুরক্ষিত অবস্থায় ফেরেন। কী কারণে বিমানের চাকা ফাটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুমান ল্যান্ডিংয়ের সমস্যা বা চাকার প্রেসারে তারতম্য হওয়ায় এই ঘটনা ঘটেছে। সূত্র: জি নিউজ
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





