ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু চুক্তি সই হলে তেহরান তাৎক্ষণিক ভাবে তিন থেকে পাঁচ হাজার কোটি ডলার পাবে। বিদেশের ব্যাংকে জব্দ করা অ্যাকাউন্ট থেকে এ অর্থ পাবে ইরান।

চূড়ান্ত চুক্তি সই হলে ইরানের লাভ কি হবে তা নিয়ে যখন সংবাদ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে তখন এ খবর দিল মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের মন্তব্যের ভিত্তিতে এ এ খবর দেয়া হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে।

এর আগে বলা হয়েছিল, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশের ব্যাংকগুলোতে ইরানের ১০ থেকে ১৪ হাজার কোটি ডলার আটকে আছে। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এ অর্থ পর্যায়ক্রমে পাবে ইরান বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আরো জানিয়েছে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

৩০ জুনের সময় সীমার মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও ছয় জাতিগোষ্ঠী একযোগ তৎপরতা অব্যাহত রেখেছে। রেডিও তেহরান

ইআর