ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ যাদব বলেছেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারলে তার দল ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর দায়ে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নিষিদ্ধ করবে।
বুধবার পাটনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংগঠনগুলো ঘৃণা ও বিদ্বেষ ছড়ায়।
এ সময় তিনি ভিএইচপি প্রধান প্রভীন তোগাদিয়া ও বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন।
আরজেডি সভাপতি অভিযোগ করেন যে বিজেপি আরএসএস-এর একটি মুখোশ মাত্র। আরএসএস ভারতে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]