লাওসের আট্টাপু প্রদেশে একটি জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। পাশাপাশি নিখোঁজ আছে প্রায় শতাধিকের মতো।
গত সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে সাতটি গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে জানায় দ্যা গার্ডিয়ান।
লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ নিখোঁজ আছে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৮৫১ জনকে উদ্ধার করতে পারলেও বন্যায় এখনো পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি মানুষ সাহায্যের অপেক্ষায় আছে। যার বিভিন্ন গাছ ও বাড়ির ছাদে অবস্থান নিয়েছে।
বাঁধটি লাওসের শহরতলি থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত। দুর্গম বিস্তৃর্ণ এলাকা হওয়ায় যেখানে জরুরী সহায়তা পাঠানোর ক্ষেত্রে খুব বেগ পেতে হচ্ছে।
আট্টাপু প্রদেশের গভর্নর বলেন, এখনো উদ্ধারের অপেক্ষায় আছে প্রায় ৩ হাজার মানুষ। বাঁধটি হঠাৎ করে ধসে পড়ায় ৫ বিলিয়ন ঘন মিটার পানি ৭টি গ্রামে আঘাত হানে। যেখানে বসবাস প্রায় ৬ হাজার ৬০০ পরিবারের।
জেড





