সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আক্রমণ চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী। ইসরাইলি সেনাদের উপর বোমা হামলার কয়েক ঘণ্টা পর এ আক্রমণ শুরু করে দেশটি।
বুধবার রাতে সিরিয়ার সীমান্তবর্তী গোলান মালভূমি এলাকায় সিরিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে এ আক্রমণ চালায় ইসরাইল। খবর ডন অনলাইনের।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরাইলি সেনাদের উপর হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। যাতে করে ইসরাইলি সেনাদের উপর হামলা বন্ধ হয়।
জানা গেছে, ইসরাইলি বিমানবাহিনী সিরিয়ার সামরিক বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা, মিলিটারি হেডকোয়ার্টার ও সামরিক সরঞ্জামের উপর বোমা বর্ষণ করেছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]