জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার কিয়শু দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের ভূকম্পন নির্ণয়কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে কিয়শু দ্বীপের মধ্যাঞ্চল কুমামোটোয় ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় কতৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এমআইএস।