মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার পেন্টাগনের সাবেক উপ-প্রধান অ্যাশটন কার্টারকে তার নতুন প্রতিরক্ষা মন্ত্রী করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ খবর জানান।

এ খবর নিশ্চিত হলে অ্যাশটন চাক হেগেলের স্থলাভিষিক্ত হবেন। হেগেল গত মাসে পদত্যাগ করেন।

কার্টার ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত লিওন প্যানেটার অধীনে উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বারাক ওবামা শুক্রবার বিকেলে অ্যাশটনের নাম ঘোষণার কথা রয়েছে। ঘোষণার সময় কার্টার ও হেগেল দু’জনেই উপস্থিত থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানান।

৬০ বছর বয়সী কার্টার উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র ও সামরিক বাজেটে বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়িয়েছেন। তবে তিনি সামরিক কৌশলের ক্ষেত্রে কম অভিজ্ঞ এবং তিনি হেগেলের মতো সামরিক বাহিনীর সদস্যও ছিলেন না। হেগেল ভিয়েতনাম যুদ্ধে আহত হয়েছিলেন।

এমএ