যুক্তরাষ্ট্রের সেরা প্রেসিডেন্টের তালিকার মধ্যে স্থান অধিকার করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঐতিহাসিকদের ভোটে এই স্বীকৃতি পান বারাক ওবামা। সি-স্পান নামের একটি প্রতিষ্ঠান ১০০ প্রেসিডেন্সিয়াল ঐতিহাসিকের মতামত নিয়ে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনা করে সমীক্ষার তালিকা প্রকাশ করেন।

প্রেসিডেন্সিয়াল ইতিহাসবিদরা বলেন, ইকোনোমিক ম্যানেজমেন্টে ও সকলের জন্য সুবিচার নিশ্চিত করার দিক দিয়ে সব প্রেসিডেন্টেদের মধ্যে তৃতীয় ওবামা। সংকট কালিন নেতৃত্বের জন্য ১৫ তম ও নৈতিকতার জন্য সপ্তম। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখার দিক দিয়ে ৩৯ তম ও আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় তিনি ২৪ তম প্রেসিডেন্ট হলেন ওবামা।

তার পূর্বসূরি জর্জ ডবিøউ বুশ তালিকার মধ্যে ৩৩ তম এর আগের প্রেসিডেন্ট বিল ক্লিনটন তালিকায় ১৫ তম শ্রেষ্ঠ প্রেসিডেন্টের স্থান পেয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন আব্রাহাম লিঙ্কন। এরপর আছেন জর্জ ওয়াশিংটন ও ফ্রাংলিন রুজভেল্ট। সেরা পাঁচে রয়েছেন টেডি রুজভেল্ট ও ডোয়াইট আইজেনহাওয়ার।

সমীক্ষার উপদেষ্টা ও ইতিহাসবিদ রিচার্ড নর্থন স্মিথ বলেন, সমীক্ষা অনুযায়ী ১৯৩৩-১৯৬৯ সালকে আমেরিকার প্রেসিডেন্টদের জন্য সোনালি সময় বলে বিবেচনা করা হয়। সেরা ১০ জনের মধ্যে অন্তত ৫জন প্রেসিডেন্টকে আধুনিক হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ফ্রাংলিন রুজভেল্ট আধুনিক শুধুমাত্র আধুনিক প্রেসিডেন্টই নন, একই সঙ্গে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের পূনঃপ্রতিষ্ঠাতাও।

হাওয়ার্ড ইউনির্ভাসিটির প্রফেসর ড. ইডনা গ্রিন মিডফোর্ড বলেন, বারাক ওবামা শ্রেষ্ঠত্বের দিকে দিয়ে ১২ তম প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হলেও অফিস ত্যাগের আগে তার জনপ্রিয়তা অনেক বেশি ছিল।

উল্লেখ্য, এটি সি-স্পানের তৃতীয় সমীক্ষা। ২০০০ ও ২০০৯ সালেও একটি সমীক্ষা করা হয়েছিল। ২০২০ বা ২০২১ সালে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও সমীক্ষা করবে সি-স্পান। দ্য ইন্ডিপেনডেন্ট

মাহমুদ