আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষি থাকল ভারতের পূর্ব বেঙ্গালুরু। পূর্ব বেঙ্গালুরুর একটি স্কুলে গণধর্ষণের শিকার হল ছয় বছরের এক শিশু কন্যা।

এই ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে প্রতিবাদে সামিল হন অভিভাবকও স্থানীয় মানুষ। নিগৃহীতার বাবা-মা অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। চলতি মাসের ২ তারিখে ঘটনাটি ঘটলেও তাঁরা জানিয়েছেন স্কুল ঘটনাটি জেনে শুনে তাঁদের কাছে লুকিয়ে গিয়েছিল।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে এই লজ্জাজনক ঘটনাটি প্রকাশ্যে আসে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন ভিবজিওর স্কুলের ক্লাস ওয়ানের ওই ছাত্রীকে স্কুল চলাকালীনই ধর্ষণ করে স্কুলের দুই কর্মী। এক জিম ইন্সট্রাকটর ও এক নিরাপত্তা কর্মীকে এই ঘটনার জন্য গ্রেপ্তারর করা হয়েছে। বর্তমানে নিগৃহীতা শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিয়ে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন অপরাধীদের শাস্তি দেওয়া হবে। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার জড়িত থাকার অপরাধে স্কুলেরই দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই