ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ হিসেবে উল্লেখ করে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে তলব করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিনিধির কাছে ভারতের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।

ভারতের দাবি, আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের জাহাজ চলাচলসংক্রান্ত ১৯৯১ সালের একটি চুক্তির বিধান লঙ্ঘন করেছে পাকিস্তানি জাহাজটি।

১৯৯১ সালের ওই চুক্তিতে সামরিক প্রশিক্ষণ, মহড়া ও অস্ত্র স্থানান্তরের আগাম বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কিছু বিধান নির্ধারণ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, চুক্তিটির ১০ নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় চলাচলের সময় দুই দেশের জলযানকে পরস্পরের কাছ থেকে অন্তত ৩ নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখতে হয়।

ভারতের অভিযোগ, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ওই নির্ধারিত দূরত্ব বজায় রাখা হয়নি। এ বিষয়েই পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে নয়াদিল্লি।

ঘটনাটি নিয়ে ভারতের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এস