মিয়ানমারের ইয়াঙ্গুন অঞ্চলের তাইকিতে সোমবার রাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৪ জন আহত এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ১৭ নারী রয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
প্রাথমিকভাবে জানা যায়, এতে তাইকির কেন্দ্রস্থলে একটি প্যাগোডা, শহর এলাকার থানার কিছু আবাসিক ভবন এবং অনেক বেসামরিক ঘরবাড়ি ধসে পড়ে।
তাইকিতে ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন বহুতল ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে এবং খোলা আকাশের নিচে তারা রাত কাটায়। এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তার জন্য প্রার্থনা করে।
স্থানীয় সময় রাত ৮ টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের প্রায় ৩৬ কিলোমিটার উত্তরপশ্চিম এবং তাইকি শহরের প্রায় ৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। বাসস।
মিয়ানমারে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ২৪
মিয়ানমারের ইয়াঙ্গুন অঞ্চলের তাইকিতে সোমবার রাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৪ জন আহত এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ১৭ নারী রয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
১৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো মালয়েশিয়া
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তীব্র আপত্তি ও উদ্বেগ উপেক্ষা করেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। প্রথম দফায় প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।
মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ
ভোলা থেকে মিয়ানমারে সার পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত সারের পরিমাণ ৮ হাজার কেজি। তবে এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। এসময় একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারো ‘বাঙালি’ দাবি করে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বিবৃতির পর বাংলাদেশ সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে।
















