অজ্ঞাত বন্দুকধারীরা ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি দখল করে নিয়েছে। এই অভিযান চালানোর সময় বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি। ইউক্রেন সরকার বন্দুকধারীদেরকে রুশ নাগরিক বলে অভিহিত করলেও এ দাবির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এ সব বন্দুকধারী গতরাতে একটি ট্রাকে করে ইউক্রেনের স্বায়ত্বশাসিক অঞ্চল- ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলের ওই সামরিক ঘাটিতে ঢুকে পড়ে এবং তা দখল করে নেয়। ট্রাকটিতে প্রায় ২০ জন বন্দুকধারী ছিল। বন্দুকধারীরা বিমান ঘাঁটিটির কমান্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং সেখানে ইউক্রেনের প্রায় ১০০ সেনা মোতায়েন ছিল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের একজন কর্মকর্তা বলছেন, ঘাঁটির ভেতরে ইউক্রেনের সেনা এবং বন্দুকধারীদের মধ্যে তিনি মধ্যস্থতা করছেন। তবে কোনো অস্ত্র আটকের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি। ক্রিমিয়ার সংসদ রুশ ফেডারেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর এ ঘটনা ঘটল। এবং আগামী ১৬ই মার্চ এ ব্যাপারে গণভোট অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে ক্রিমিয়ার পার্লামেন্ট।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)// টিআই
[/b]
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি দখল করল অজ্ঞাত বন্দুকধারীরা
অজ্ঞাত বন্দুকধারীরা ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি দখল করে নিয়েছে।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















