ইসরাইলি বসতিকারীরা রাতে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে একটি মসজিদে আগুন দিয়েছে। অধিকৃত এ ভূখন্ডে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটলো।

বুধবার ফিলিস্তিনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরাইলি বসতিরা শিলো বসতির কাছে আল-মুঘাইর গ্রামে ওই মসজিদের দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেয়।

২০১২ সালে একই গ্রামের অপর একটি মসজিদে একইভাবে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।

সোমবার পশ্চিম তীর ও তেল আবিবে ফিলিস্তিনি নাগরিকের পৃথক ছুরিকাঘাতে এক বসতিকারী ও এক ইসরাইলি সৈন্য নিহত হয়।

মঙ্গলবার ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে।

বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, পাঁচ মাস আগে একটি অপহরণের ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিরা তিন ইসরাইলি কিশোরকে হত্যার পর শুরু হওয়া সহিংসতায় পশ্চিম তীরে কমসপক্ষে ১৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।

এমএ