চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় কমিউনিস্ট পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ৪ জনকে গুলি করে হত্যা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এটাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ বলেছে।
গতকাল বুধবার বিকালে দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর অধ্যুষিত কারাকাস এলাকায় এ ঘটনা ঘটে।
উইঘুর অধ্যুষিত এ এলাকায় কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে উগ্রপন্থী মুসলমানদের দায়ী করছে। অন্যদিকে উইঘুর মুসলমান ও মানবাধিকার গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করছে।
সূত্র: বিবিসি
জারিফ





