অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে আরব উপসাগরীয় তিন দেশ। বুধবার এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দোহা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘোষণা দেয়।
এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত জানায়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ধৃষ্টতা দেখানোর কূটনীতিক প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছড়াও প্রায় তিন মাস আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্পাদিত আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা চুক্তির বাস্তবায়নে কাতারের সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে উপসাগরীয় দেশগুলো।
তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশ কাতার কুটনৈতিক বিষয়ে মতামত প্রদানে সবসময় সক্রিয় থাকে। এমনকি কাতারকে প্রতিবেশী দেশ মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান আর্থিক ও কূটনৈতিক সমর্থক হিসেবেও মনে করা হয়।
বেশ কয়েক বছর ধরেই আরব বসন্তসহ বিভিন্ন বিষয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র কাতারের সম্পর্কের টানা পোড়েন চলছিল। সম্প্রতি মিশরে ব্রাদারহুড সমর্থিত মুরসি সরকারকে উৎখাতকে কেন্দ্র করে তা চরম আকার ধারণ করে।
তবে রাজনৈতিক বিরোধের সাথে রাষ্ট্রদূত প্রত্যাহারের কোনো সম্পর্ক আছে কিনা জানা যায়নি। সূত্র: আল জাজিরার
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ[/b]
কাতার থেকে তিন আরব দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে আরব উপসাগরীয় তিন দেশ। বুধবার এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দোহা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘোষণা দেয়। এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত জানায়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ধৃষ্টতা দেখানোর কূটনীতিক প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। সরকারপ্রধানের সফরে অংশ না নেওয়ার জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জয়শংকরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রোববার দুপুরে এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে; জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রদূতের বিদায়ী সময়ে রাজনৈতিক সংলাপ ও সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
















