ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিমদের একটি মসজিদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মসজিদের ভেতরেই প্রথম আত্মঘাতী হামলাকারী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারীও বোমার বিস্ফোরণ ঘটান। আইএস গোষ্ঠী রাসুল আল-আজম মসজিদে এই দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
পুলিশের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘দুই আত্মঘাতী বোমা হামলাকারী শুয়ালা জেলায় রাসুল আল-আজম মসজিদের সামনে নিজেদের উড়িয়ে দেয়।
এআই





